,

নিশোর লেখা গল্পের নায়িকা মেহজাবিন

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার বর্তমান প্রজন্মের অন্যতন প্রিয় মুখ অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী। অন্যদিকে ছোট পর্দা কাঁপানো অভিনেতা আফরান নিশো। এই দুই তারকা এক সঙ্গে জুটি বেঁধে ভক্তদের আনন্দ দিয়েছে বেশ অনেকবার। নতুন খবর হলো এবারই প্রথম অভিনেতা নিশোর লিখা গল্পের নায়িকা হিসেবে দেখা যাবে মেহজাবিন।

আসছে ঈদকে কেন্দ্র করে নির্মাতা কাজল আরেফিন অমি নির্মাণ করছেন নাটক ‘মুঠোফোন’। নিশোর লিখা গল্পকে নিয়েই নির্মিত হচ্ছে নাটকটি।

নির্মাতা অমি জানালেন, নিশোর এই মুঠোফোনের গল্পটি খুব মসৃণ এবং প্রাকৃতিক। গল্পের উত্থান-পতন একদম কম। খুব সাধারন একটি গল্পের সরল রেখার একটি নাটক। চিত্রনাট্য, ডায়লগ সেভাবেই লেখা হয়েছে। গল্পটা ২০০৩-২০০৪ সালের তাই গল্পের গাঁথুনিটাই নাটকের প্রান। যারা ২০০৩-২০০৪ সালের সময় গুলোতে প্রেম করতেন কিংবা করেছেন তারা বেশি করে নিজেদের খুঁজে পাবেন।

তিনি আরো বলেন, নস্টালজিক হওয়ার বড় ব্যাপার- স্যাপার এই নাটকে আছে। আর যেহেতু জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর গল্প। আশাই করা যাচ্ছে দর্শক ভিন্ন কিছু পেতে যাচ্ছে।

ঈদুল ফিতরে ‘মুঠোফোন’ নাটকটি এনটিভি সহ ইউটিউবে প্রকাশ পাবে বলে জানান নির্মাতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর