বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাতের বিয়ে ইস্তাম্বুলে, রিসেপশন কলকাতায়

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার দর্শকনন্দিত নায়িকা নুসরাত জাহান। সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে জয় লাভ করে গিয়েছেন সংসদে। সেই আনন্দের রেশ যেতে না যেতেই ফের আসলো আরো এক সুসংবাদ। ঈদের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন নুসরাত।

জানা গেছে ঈদুল ফিতরের পরে ১৯ জুন দীর্ঘদিনের ব্যবসায়ী বন্ধু নিখিল জৈনকে বিয়ে করছেন নুসরাত। ইস্তাম্বুলেই বিয়ের কাজ শেষ করবেন নুসরাত। তিন দিনের জন্য হোটেলও বুক করা হয়েছে ইতোমধ্যে ।

কলকাতার বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে , পরিবার এবং বন্ধু মিলিয়ে ৭০ জন অতিথি ইস্তাম্বুলে পৌঁছবেন ১৭ জুন। আর তার আগেই নুসরাত এবং নিখিল সেখানে চলে যাবেন। সংগীত অনুষ্ঠান হবে ১৮ জুন।

এদিকে ৪ জুলাই কলকাতায় ৬০০ অতিথির উপস্থিতিতে রিসেপশনের অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন টলিউডের শিল্পী এবং রাজনীতিবিদরা। রিসেপশনের পরে হানিমুনের জন্য ইউরোপের উদ্দেশ্যে রওনা হবেন নুসরাত ও নিখিল।

নুসরাতের ঘনিষ্ঠ সূত্র বলছে, পাত্র-পাত্রীর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৌঁছে গেছে বিয়ের আমন্ত্রণপত্র। সব মিলিয়ে অনেক ব্যস্ত এই অভিনেত্রী।

এদিকে এতদিন বিয়ে নিয়ে কিছু না বললেও সম্প্রতি একটি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন নুসরাত যে তার বিয়ের আল বেশী দেরি নেই।

সোশ্যাল মিডিয়ায় গত সোমবার রাতে তিনি একটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তব যখন স্বপ্নের চাইতেও সুন্দর হয়, তখন একে অপরকে ধরে বেঁচে থাকাই জীবনের সবচাইতে বড় পাওয়া।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে