মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হতাশায় ভুগছেন বিএনপির নেতারা : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের (বিএনপি) অনেকে আজকে হতাশায় ভুগছেন। আমি মনে করি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতাশা কখনও আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাবে না। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই- এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, অগনিত নেতাকর্মী যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে মুক্ত করা এবং এই দুঃশাসনের অবসান ঘটানো।

বুধবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। কল্যাণ পার্টির পক্ষে দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ইফতার মাহফিলের আয়োজন করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা যখন ইফতারের অপেক্ষা করছি, সেই সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি হয়ে আছেন। তিনি দীর্ঘদিন ধরে একটি মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত হয়ে অবৈধ সরকারের কারাগারে বন্দি হয়ে আছেন। তাকে কোনো জামিনও দেয়া হয় না। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে দেশের এই সবচেয়ে জনপ্রিয় নেতাকে আটক করে রাখা হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, লক্ষ্যে পৌঁছাতে হলে বাধা-বিপত্তি আসবে। বাধা-বিপত্তিকে অতিক্রম করে আমাদেরকে শিড়দাঁড়া সোজা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা পাখা বন্ধ করবো না। আমরা গণতন্ত্রের সংগ্রামের যেসব লড়াই, সেই লড়াই আমরা লড়ব। আমরা অবশ্যই কুলে গিয়ে পোঁছাতে পারবো, নীড়ে গিয়ে পৌঁছাতে পারবো।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে। গত এক দশক ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সচেতনভাবে সুচতুরভাবে পরিকল্পিতভাবে বিরোধীদলকে নিশ্চিহ্ন করবার জন্যে এখানে পরিকল্পনা মতো কাজ করেছে। তারা হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে, খুন করেছে, অনেককে গুম করে দিয়েছে।

যত প্রতিবন্ধকতাই আসুক ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আমাদের লড়াই বন্ধ হবে না’ বলেও মন্তব্য করে ফখরুল।

ইফতার মাহফিলে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জামায়াতে ইসলামীর আবদুল হালিম, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, বিএনপির তৈমুর আলম খন্দকার, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাগপার খোন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক