,

ঘরের ভেতর ঝগড়া-কান্নাকাটি করলে আড়াই লাখ টাকা জরিমানা!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ নিজের ঘরে বসে কান্নাকাটি কিংবা ঝগড়া করাটা নিশ্চয়ই আপনার কাছে ‘অপরাধ’ নয়। তবে ব্রিটেনের একটি আইনানুসারে এই ‘অপরাধেই’ হতে পারে অর্থদণ্ড। তা-ও নেহায়েৎ কম নয়, আড়াই হাজার ব্রিটিশ পাউন্ড! বাংলাদেশি টাকায় যা আড়াই লাখ টাকারও বেশি।

কোনো নগরবাসীর কর্মকাণ্ডে প্রতিবেশিরা যাতে বিরক্ত না হন, সেজন্যই এই নিয়ম চালু করেছে ব্রিটিশ সরকার। স্থানীয় কর্তৃপক্ষ এটি প্রয়োগ করতে পারে। ব্রিটেনের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে ২০১৪ সালে আইনটির প্রবর্তন করেন। ১৬ বছরোর্ধ্ব যে কাউকে এই আইনের আওতায় সাজা দিতে পারে দেশটির প্রশাসন।

ব্রিটিশ পত্রিকা দ্য সান বলছে, প্রতিবেশিদের বিরক্তির কারণ হতে পারে এমন কিছু যেমন- উচ্চস্বরে কাঁদলে অথবা ঝগড়া করলে অথবা গানবাজনা করলে স্থানীয় কাউন্সিল আপনাকে প্রথমে নোটিশ দেবে। একই ঘটনার পুনরাবৃত্তি হলে সর্বোচ্চ আড়াই হাজার পাউন্ড জরিমানা করতে পারে কর্তৃপক্ষ।

এই নিয়মের মধ্যে আরও নিষেধ করা হয়েছে- উচ্চকণ্ঠে বিলাপ, অনর্গল কথা বলে যাওয়া, হাতুড়ি দিয়ে দেয়ালে পেটানোর মতো কয়েকটি কাজকে। প্রতিবেশির মালিকানাধীন কোনো এলাকায় পৌঁছতে পারে এমন কোনো শব্দ না করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটির স্থানীয় কাউন্সিল।

ব্যক্তিগত ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ আড়াই হাজার পাউন্ডে সীমাবদ্ধ থাকলেও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে এই আইনের ব্যতয় ঘটলে গুণতে হতে পারে আট গুণ পর্যন্ত বেশি জরিমানা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর