,

‘রাম’ না বলায় বিদেশী পর্যটকের গলায় ছুরি গেঁথে দিল ভারতীয়!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ‘রাম’ নাম না করায় মথুরায় আক্রান্ত ৪০ বছর বয়সি রাশিয়ান ঈশ্বর ভক্ত। মঙ্গলবার ভোরে স্নান ঘাটে ‘রাম’ নাম করায় চাপ দেওয়া হয় ওই বিদেশীকে। তার জের রেগে গিয়ে ওই বিদেশী লাটাভিয়ান ঈশ্বর সেবক চড় মারে চাপ সৃষ্টিকারী অপর ভক্তকে। সেই রাগে হঠাৎই অভিযুক্ত ভক্ত ওই বিদেশী ভক্তের গলায় ছুরি গেঁথে দেয় বলে অভিযোগ।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের বরাত দিয়ে পুলিশ সূত্রে জানা গেছে, লাটভিয়ান নাগরিক দেব ভাত্রা যিনি এলাকায় কৃষ্ণকান্ত নামে পরিচিত, তিনি রাধাকুন্ডের একটি ঘাটে স্নান করতে যান। সেই সময়ে ঋষি কুমার নামে ২৮ বছর বয়সি অপর ভক্ত স্নানে গিয়েছিলেন। ঋষি কৃষ্ণকান্তকে দু বার ‘রাম’ ‘রাম’ বলার জন্য চাপ দেয়। সেই সময়ে বিরক্ত হয়ে দেব ওরফে কৃষ্ণকান্ত ঋষিকে চড় মারে বলে স্থানীদের দাবি। এরপরই রাজস্থানের বাসিন্দা ঋষি রেগে ওই লাটাভিয়ান সেবকর গলায় ছুরি বসিয়ে দেয়।

জানা গেছে আক্রান্ত বিদেশী সেবক গত ২০ বছর ধরে মথুরায় বসবাস করেন। সাংবাদিকদের ঋষি জানিয়েছে, শুধু রাম নাম করতে বলেছিলেন তিনি। তার জন্য তাকে চড় মারায় সে এই পদক্ষেপ নিয়েছে। ঘটনার ঠিক ২দিন আগেই রাজস্থান থেকে মথুরা এসেছিল ঋষি।

এই ঘটনায় অভিযুক্ত ঋষি কুমারের বিরুদ্ধে স্থানীয় গোবর্ধন থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত লাটভিয়ান নাগরিক। ধৃতের বিরুদ্ধে আইপিসি ৩০৭ খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের করা হয়েছে। আক্রান্ত বিদেশী নাগরিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর