মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের পাঠ্যসূচিতে কোরআন অন্তর্ভুক্তের প্রস্তাব ভারতীয় মন্ত্রীর

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের স্কুলগুলোতে সপ্তাহে অন্তত দুই দিন পবিত্র কোরআনসহ ছয়টি ধর্মীয় গ্রন্থ পাঠ্যবই হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন দেশটির নারী ও শিশু বিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ডে বিষয়টি তুলে ধরেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

কেন্দ্রীয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, এখন ধর্ম নিয়ে বিভিন্ন উত্তেজনা সৃষ্টি হয়। এর একটি কারণ হল যে শিশুরা অন্যান্য ধর্ম সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানে না, এ কারণে একটি অন্ধ বিদ্বেষ কাজ করে। এ জন্য শৈশবেই ধর্মীয় শিক্ষাদানের প্রস্তাব দেন মেনেকা গান্ধী। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ এবং ইসলামের মতো প্রধান ধর্মের ধর্মগ্রন্থগুলো পড়ানো হলে শৈশবেই তা ছাত্রদের মেধাবিকাশ করবে বলে জানান তিনি।

মেনেকা বলেন, আমরা স্কুলে পড়ার সময় নৈতিক জ্ঞানের বিষয়টি পড়ানো হতো, কিন্তু এখন আর তা পড়ানো হয় না। আমাদের মধ্যে কতজন নিজেদের ধর্মগ্রন্থ পাঠ করেছেন? আমি কোরআন পড়েছি। আমাদের মধ্যে কতজন জানে যে, নবী মোহাম্মদ যুদ্ধবিরোধী ছিলেন?

ভারতের স্কুলগুলোতে ইসলামসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গ্রন্থগুলো পড়ালে সহিংসতা অনেকাংশে কমে যাবে বলে মত দেন তিনি। মেনেকা গান্ধী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের নিকট আহ্বান জানান যে, স্কুলগুলোতে সপ্তাহে কমপক্ষে দুই দিন ছয়টি ধর্মের পবিত্র গ্রন্থের বিষয়ে যেন ক্লাস নেয়া হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক