,

ছেলে-পুত্রবধূর অত্যাচারে মন্দিরে আশ্রয় নিলেন মা

news-image

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ায় ছেলে ও পুত্রবধূ নির্যাতন সহ্য করতে না পেরে এক বৃদ্ধ মা স্থানীয় মন্দিরে আশ্রয় নেবার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে পাশের পোদ্দারপাড়া সার্বজনীন পুজা মন্ডপে আশ্রয় নিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে স্থানীয় পোদ্দারপাড়া সার্বজনীন পুজা মন্ডপে আশ্রয় নেয়া ওই বৃদ্ধাকে দেখতে ভীড় করে এলাকার লোকেরা।

নির্যাতনের শিকার শেফালী রাণী রায় (৮১) লোহাগড়া পৌর এলাকার পোদ্দারপাড়া গ্রামের মৃত চিত্ত রঞ্জন রায়ের স্ত্রী। নির্যাতনের শিকার ওই বৃদ্ধা জানান, দীর্ঘদিন থেকে তার বড় ছেলে শংকর কুমার রায় ও তার স্ত্রী কণা রাণী রায়ের নির্যাতনের কারণে নিজ বসত ঘরে থাকতে পারছিলেন না তিনি। বাধ্য হয়ে মঙ্গলবার সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে পাশের পোদ্দারপাড়া সার্বজনীন পুজা মন্ডপে আশ্রয় নিয়েছেন তিনি।

কিন্তু বৃদ্ধা তার স্বামীর রেখে যাওয়া ভিটে ঘরেই জীবনের শেষ পর্যন্ত থাকতে চান। স্থানীয়রা জানান, বৃদ্ধার ২ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। বড় ছেলে শংকর রায়, কৃষি ব্যাংকের শাখা ব্যাবস্থাপক। শংকর রায় পিতার রেখে যাওয়া প্রায় অর্ধকোটি টাকার জমির ওপর দ্বিতল ভবনে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন। অপর ছেলে বিশ্বনাথ রায়, যশোরের ঢাকা রোডে মোটর পার্টস ব্যবসায়ী। তিনি স্ত্রী কৃষ্ণা রায় ও সন্তানদের নিয়ে যশোরে বাসা ভাড়া করে বাস করেন। মায়ের তেমন একটা দেখভাল তিনি করেন না।

এদিকে, বৃদ্ধার মন্দিরে আশ্রয় নেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়া ভীড় জমান। বিষয়টি টের পেয়ে ছেলে শংকর রায় সেখানে উপস্থিত হন। তিনি বলেন, মা রাগ করে বাড়ি থেকে এসে মন্দিরে আশ্রয় নিয়েছে। তিনি মাকে বাড়িতে নেওয়ার জন্য এসেছেন।

এ সময় স্থানীয়রা সাংবাদিকদের জানান, বাড়িতে নিয়ে বৃদ্ধাকে ফের মারপিট করবে শংকর ও তার স্ত্রী। এ বিষয়ে লোহগড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোকাররম হোসেন বলেন, “রাতেই ঘটনাটি শুনে পুলিশ পাঠিয়েছি। ঘটনাটির ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর