,

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত গেলেন রাষ্ট্রপতি

news-image

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তিন দিনের সফরে বুধবার বিকেলে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১৫১৩) সন্ধ্যা পৌনে ছ’টায় হযরত শাহ জালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তার পত্নী রাশিদা খানম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আবদুল হামিদকে বিদায় জানাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ।

শপথ অনুষ্ঠান ছাড়াও তিন দিনের এই সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সম্প্রতি অনুষ্ঠিত ভারতীয় লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্সের (এনডিএ) ব্যাপক বিজয় অর্জনের পর কোবিন্দ নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ৩১ মে দেশে ফিরবেন। খবর: বাসস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর