সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘খুন’ নিয়ে মমতা ক্ষেপেছেন, মোদীর শপথ বর্জন

news-image

শেষমেশ ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে মঙ্গলবারই মমতা জানান তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার চেষ্টা করবেন। কিন্তু একদিনের মধ্যে ১৮০ ডিগ্রি অবস্থান বদল করলেন। খুনের অভিযোগ তোলায় আগে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। এনডিটিভি।

টুইটারে নিজের বক্তব্য তুলে ধরে তিনি বলেন বিজেপি যেভাবে তাঁর দলের বিরুদ্ধে খুনের অভিযোগ আনছে তার জন্যই তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন না । নিজের কথা জানিয়ে টুইটারে মমতা লেখেন, ‘দয়া করে আমায় মাফ করুন। আমার দলের নামে সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে।’

মমতার টুইটের আগে বুধবার সকালে জানা যায় মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরও কয়েকজন ‘বিশেষ অতিথি’। রাজ্যে তৃণমূলের হাতে ‘নিহত’ ৫০ জন বিজেপি কর্মীর পরিবারের সদস্যরাও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বলে জানা গিয়েছে। তাঁদের ‘বিশেষ অতিথি’র মর্যাদা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দিল্লিতে থাকা-খাওয়া এবং অন্য সমস্ত কিছুর দায়িত্বও নিয়েছে বিজেপি। কিন্তু মমতার দাবি, রাজ্যে একজনেরও রাজনৈতিক মৃত্যু হয়নি।

শপথ গ্রহণ অনুষ্ঠান এবং মন্ত্রিসভার গঠন নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাঁচ ঘন্টার বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ। মন্ত্রিসভায় কারা কারা থাকতে চলেছেন তার পাশাপাশি শপথগ্রহণ অনুষ্ঠানে কারা থাকবেন তা নিয়েও দীর্ঘ বৈঠক হয়েছে দুই নেতার মধ্যে। এরপরই রাজ্যে তৃণমূলের হাতে নিহত হয়েছেন বলে অভিযোগ এমন ৫০ জনের পরিবারের সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

বিজেপির এই পদক্ষেপের কথা জানার পর টুইটারে মমতা আরও লেখেন, ‘নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন। আমি সাংবিধানিক আমন্ত্রণ গ্রহণ করে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকব ভেবেছিলাম। কিন্তু এক ঘণ্টায় সংবাদ মাধ্যমে দেখছি বিজেপি বলছে বাংলায় তাদের ৫৪ জন কর্মীকে খুন করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা। বাংলায় কোনও রাজনৈতিক খুন হয়নি।’

এর আগে মমতা যখন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানান তখন অনেকেই চমকে গিয়েছিলেন। এরই মধ্যে বিজেপিতে যোগ দেন তৃণমূলের একাধিক বিধায়ক এবং কাউন্সিলর। এবার মমতা জানালেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান