,

২৬টি ওয়াইড বল করেছে টাইগার বোলাররা!

news-image

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ভারতের কাছে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে সাধারণত ব্যাটিং-বোলিং সব বিভাগেই কম বেশি সবাইকে পরখ করে নেওয়াই থাকে দলগুলোর উদ্দেশ্য। জয়-পরাজয় সেখানে অনেক সময় গৌণই থেকে যায়। ভারতের কাছে হার নিয়ে যেমন খুব একটা শঙ্কিত নয় বাংলাদেশ দল।

তবে একেবারে ভাবনার যে কিছু নেই তা কিন্তু নয়। ব্যাটিংয়ে এক সঙ্গে তিনজনের ডাক অর্থাৎ জনের প্রথম বলেই আউট হয়ে যাওয়া যেমন বড় ভাবনা। তেমনি বোলারদের এক ম্যাচেই ২৬টি ওয়াইড বলও শঙ্কার কথা বলে। ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা কোথায় হেরে গেছে, এই দুই জায়গাতেই তা পরিষ্কার।

এদিন আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৫৯ রান করেছিল ভারত। ৩ বল বাকি থাকতেই ২৬৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। লিটন দাস ও মুশফিকুর রহিম ভালো লড়াই করেছেন। কিন্তু সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন এ ম্যাচে একসঙ্গে ডাক মেরেছেন। অন্যরাও ছিলেন ব্যর্থ। মুশফিকুর রহিম সর্বোচ্চ ৯০ ও লিটন দাস ৭৩ রান করেন।

আগে বোলিং নিয়ে বাংলাদেশ এদিন ৯জন বোলারকে ঝালাই করে নিয়েছে। প্রতিপক্ষকে বেঁধে রাখার কৌশলে না গিয়ে বিশ্বকাপের আগে সবাইকে বোলিং প্র্যাকটিস করানোই ছিল মাশরাফীর লক্ষ্য। বাংলাদেশের ৯ জন বোলার মিলে ওয়াইড এবং নো থেকে এদিন ২৭ রান দিয়েছে। যার মধ্যে ওয়াইড-ই ছিল ২৬টি। যা দৃষ্টিকটু ভাবেই ধরা পড়েছে।

তবে বাংলাদেশ দল এ ম্যাচের কোনো কিছু নিয়েই ভাবছে না। মাশরাফী বিন মোর্ত্তজা যেমন ম্যাচ শেষে বেলেছেন, ‘‘এটি তো অনুশীলন ম্যাচ। এ জন্যই অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। ম্যাচের বিভিন্ন সময়ে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন ব্যাটসম্যানদের বিপক্ষে আমাদের বোলাররা কেমন করে, সেটি দেখতে চেয়েছিলাম আমরা। আমাদের প্রায় সব বোলার বল করেছে, প্রায় সবাই ব্যাট করেছে। আমরা এটিই চেয়েছিলাম।’’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর