,

বড় দুঃসংবাদ, ইনজুরিতে মাশরাফি

news-image

বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ভারতের বিপক্ষে মঙ্গলবারের প্রস্তুতি ম্যাচটি তাই ছিল শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়ার মঞ্চ। সে ম্যাচে ওপেনার তামিম ইকবাল ছাড়া মাঠে নেমেছেন স্কোয়াডের প্রায় সবাই। শুরুতে খেলার কথা না থাকলেও নেমেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

গতকালের (মঙ্গলবার) এই প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেই চোটে পড়লেন মাশরাফি। ব্যক্তিগত ষষ্ঠ ওভারের সময়ে বা পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফি। মাঠের বাইরে চলে যান ওই ওভার পরই। গত ত্রিদেশীয় সিরিজের সময় মাশরাফি পেয়েছিলেন ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট। এবার অন্য পায়ের হ্যামস্ট্রিংয়েও চোট পেলেন তিনি। বিশ্বকাপের আগে টাইগার সমর্থকদের জন্য যেটা বড় দুঃসংবাদ।

মাঠে নামলেও মাশরাফির পরিকল্পনা ছিল সর্বোচ্চ চার অথবা পাঁচ ওভার করার। কিন্তু রোহিত শর্মা ও বিরাট কোহলির দ্রুত রান তোলায় লাগাম টানতেই ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেছিলেন মাশরাফি। এই ওভারে বোলিংয়ে এসেই চোটে পড়েন তিনি।

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমের সাথে আলাপে মাশরাফি বলেন, ‘বেশিরভাগ সময়ে আমি প্রথম এক-দুই ওভারের মধ্যে সমস্যা অনুভব করি। কিন্তু তখন যদি কিছু না হয়, তবে পরে আর সমস্যা হয় না। আজও (মঙ্গলবার) হয়নি। তবে ষষ্ঠ ওভারে এসে হ্যামস্ট্রিংয়ে টান পড়ে। আমি চার অথবা পাঁচ ওভার করেই আর বল করতাম না। কিন্তু সেই সময়ে রোহিত ও কোহলি দুজনই খুব দ্রুত রান তুলছিল। আমার মনে হয়েছে, এই পরিস্থিতিতে বোলিং প্র্যাকটিসটা করা দরকার।’

এ ধরনের ইনজুরিতে সাধারণত পাঁচ থেকে ছয় দিনের বিশ্রাম দেন ফিজিওরা। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। হাতে আছে তিনদিনের মতো সময়। কিন্তু মাশরাফি চাইছেন, বিশ্রাম যেমনই হোক প্রথম ম্যাচ থেকেই খেলতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর