,

বাংলাদেশের বিপক্ষে ছক্কা মেরে ধোনির সেঞ্চুরির পরেই কোহলির গালি!

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সহজ জয় পেয়েছে ভারত। ব্যাট হাতে রান পেয়েছে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনি। ২০১৭ সালে শেষ বার জাতীয় দলের জার্সিতে শতরান করেছিলেন ধোনি। তারপরে আবার একবার সেঞ্চুরি ধোনির। ধোনির ওয়ান ডে ক্রিকেটে কার্যকারিতা নিয়ে ইদানীং প্রশ্ন উঠে গিয়েছিল। তবে ব্যাটের আঘাতে সেই সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়েছেন কার্ডিফে।

তার ওপরে উপরি পাওনা হিসেবে ছক্কা মেরেই তিন অঙ্কের রানে পৌঁছান ধোনি। আর এই সময়েই যত গণ্ডগোল! ধোনির শতরান হাঁকানো ছক্কা দেখে রীতিমতো অশ্রাব্য ভাষায় গালিও দিয়ে ফেলেন কোহলি।

এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ১৬ সেকেন্ডের একটি ছোট ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতেই প্রাণবন্ত কোহলিকে দেখা যাচ্ছে ধোনির ওভার বাউন্ডারিতে উৎফুল্ল হয়ে উঠতে। সেই সময়ে কোহলি কী বলছেন, তা স্পষ্ট শোনা না গেলেও লিপ রিড করে অনেকেই নাকি গালির ইঙ্গিত পেয়েছেন।

নেট দুনিয়ায় সেই ভিডিও রীতিমতো ভাইরাল। ভিডিওটি পোস্ট করেন কমেডিয়ান পাপা সিজে নামের একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। সেই ভিডিওর ক্যাপশনে কিছুটা মজা করে তিনি লিখেছেন, ‘ক্লাসিক ধোনি এবং ক্লাসিক বিরাট।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর