,

দুই সাপের লড়াই ঠেকাতে গিয়ে প্রাণ গেল জামাল মিয়ার!

news-image

নারায়ণগঞ্জের বন্দরে দুই সাপের লড়াই ঠেকাতে গিয়ে প্রাণ গেল জামাল মিয়া (৫০) নামে এক স্যানিটারি মিস্ত্রী। জামাল বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মৃত মরণ আলী বেপারীর ছেলে।

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুমদী বিলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, স্যানিটার মিস্ত্রী জামাল মিয়া রোববার বন্দরের বুরুমদী এলাকার একটি বিলে কাজ করতে যান। এ সময় বিলের মধ্যে একটি বিষধর সাপ ও গুইসাপের মধ্যে লড়াই চলছিল। তিনি ঢিল ছুড়ে দুই সাপের মধ্যে লড়াই থামাতে চেষ্টা করেন।

এ সময় বিষধর সাপ তাকে আক্রমণ করে এবং দংশন করে। বিষাক্ত সাপের ছোবলে তিনি ঢলে পড়েন। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় জামাল মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামাল মিয়ার মৃত্যুর খবর পেয়ে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার লোকজন তাকে একনজর দেখতে ঘারমোড়া এলাকায় ভিড় জমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর