,

বিয়ের পরে বরকে ফেলে পুরোহিতের সঙ্গে পালিয়ে গেল কনে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের পর বরকে রেখে গহনা ও টাকা নিয়ে পুরোহিতের হাত ধরে পালিয়ে গেছেন এক নববধূ। ভারতের মধ্যপ্রদেশের সিরঞ্জ শহর লাগোয়া আসাত গ্রামে এ ঘটনা ঘটেছে। (খবর : আনন্দবাজার)

ওই পুরোহিতের নাম বিনোদ মহারাজ। তিনি আসাত গ্রামের মন্দিরের পুরোহিত। গ্রামের বাসিন্দারা শুভ কোনো অনুষ্ঠানের জন্য বিনোদেরই দ্বারস্থ হতেন। গত ৭ মে ওই তরুণীর বিয়ে দেন তিনি। বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার কয়েক দিন পর ওই নববধূ এসেছিলেন বাবার বাড়িতে।

গত ২৩ মে ওই গ্রামের আরো একজনের বিয়ে হওয়ার কথা ছিল। সেই বিয়ে দেয়ার কথা ছিল বিনোদের। কিন্তু বিয়ের সময় এগিয়ে এলেও পুরোহিতের পাত্তা নেই। সারা গ্রাম হন্যে হয়ে খুঁজেও পাওয়া যায়নি তাকে। পাশাপাশি দুই সপ্তাহ আগে বিয়ে হওয়া ওই নববধূকেও দেখা যাচ্ছিল না। তখনই শুরু হয় খোঁজ। তারপর পুরোহিতের সঙ্গে সদ্য বিয়ে হওয়া ওই তরুণীর পালিয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে।

পরে ওই তরুণীর বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। ওই তরুণীর সঙ্গে বিনোদের গত দুবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে বেরিয়ে আসে তথ্য। ওই পুরোহিত বিবাহিত এবং তার দুটি সন্তানও রয়েছে। এ ঘটনার পর থেকে পুরোহিতের বাড়ি তালা বন্ধ। ওই নববধূ বিয়ের গহনা ও ৩০ হাজার টাকা নগদ নিয়ে পালিয়েছেন বলেও অভিযোগ দায়ের হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর