,

রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করবেন মাশরাফি

news-image

বৃহস্পতিবার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন দক্ষিণ আফ্রিকারই বিপক্ষে।এর আগে আজ (বুধবার) ব্রিটেনের রীতি মেনে রানি দ্বিতীয় এলিজাবেথের অতিথি হয়ে সৌজন্য সাক্ষাতের জন্য বাকিংহ্যাম প্যালেসে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ বিশ্বকাপে অংশ নেয়া ১০ দলের অধিনায়ক।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, বাকিংহ্যাম প্যালেসে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠানটি শুরু হয়ে চলবে প্রায় ১ ঘণ্টা।রানির রাজপ্রাসাদ থেকে এরপর মাশরাফি অংশ নেবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। লন্ডনের রাজকীয় রাস্তা ‘দ্য মল’-এ আয়োজিত হবে ১ ঘণ্টা ২০ মিনিটব্যাপী সেই ওপেনিং পার্টি।

এদিকে বাংলাদশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে লন্ডনের কেনিংটন ওভালে। তাই প্রথম ম্যাচ ও রানির আমন্ত্রণকে মাথায় রেখে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় কার্ডিফ ছাড়বে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর