,

সেখানে শিবিরের লোকজন ছিল, নুরের ওপর ছাত্রলীগ হামলা করেনিঃ রাব্বানী

news-image

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয়। গোলাম রাব্বানী বলেন, সেখানে শিবিরের লোকজনের উপস্থিত ছিল। এঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। তবুও বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।

শিবিরের লোক থাকার যে দাবী ছাত্রলীগ করছে সে কারণেই হামলা করা হয়েছে কি-না প্রশ্ন করলে রাব্বানী বলেন, শুনেছি তিনি (ভিপি) রাজনৈতিক দল করবেন এবং সেটা তিনি করতেই পারেন। হামলার সঙ্গে এর কোন সংশ্লিষ্টতা নেই। তিনি সাংবাদিকদের বলেন, বগুড়ার ঘটনায় তারা স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করবেন ও সংগঠনের কেউ জড়িত থাকলে তারা ব্যবস্থা নেবেন।

ডাকসু ভিপির জনপ্রিয়তায় ছাত্রলীগ ভীত হয়ে পড়ছে কিংবা নির্বাচনের পরাজয় ছাত্রলীগ মেনে নিতে পারেনি, বলেই হামলা করছে বলে যে অভিযোগ উঠেছে তাও প্রত্যাখ্যান করেন রাব্বানী। তিনি বলেন, ‘ডাকসু ভিপি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়ায় যেখানে গিয়েছেন সেখানে শিবিরের লোকজনের উপস্থিত ছিল বলে খবর আসছে। আমরা সংগঠন থেকে কোনভাবেই কোন বাধা বা হামলার কোন নির্দেশনা দেইনি।

সেখানে হয়তো শিবিরের লোক থাকায় কোন ঘটনা ঘটেছে। আর বগুড়ার ঘটনার খবর আমরা শুনেছি। আমাদের কেউ তাতে জড়িত ছিল না। তারপরেও আমরা নিজ থেকেই তদন্ত করবো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর