,

সম্পদের অর্ধেক দান করবেন অ্যামাজন প্রধানের সাবেক স্ত্রী

news-image

অ্যামাজন প্রধান জেফ বেজোস- এর সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি বেজোস বিবাহ বিচ্ছেদ থেকে ৩৭ বিলিয়ন ডলার বা ৩,৫০০ কোটি ডলারের সম্পদ পেয়েছেন। সেই সম্পদের অর্ধেক তিনি দান করে দেবেন বলে এক বিবৃতিতে ঘোষণা দেন। এ বছরের শুরুতে জেফ বেজোস এবং ম্যাকেঞ্জি বেজোস দীর্ঘ ২৫ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন। জেফ বেজোসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ম্যাকেঞ্জি বেজোস বিশ্বের শীর্ষ ধনীদের কাতারে চলে আসেন।

জেফ বেজোসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আপস-রফা হিসেবে মিস. বেজোস কোম্পানির ৪ শতাংশ শেয়ার অর্জন করেন। এক বিবৃতিতে মিস ম্যাকেঞ্জি বলেন, “দাতব্য কাজের প্রতি আমার দৃষ্টিভঙ্গি অব্যাহত থাকবে। এতে সময়, চেষ্টা এবং যত্ন প্রয়োজন রয়েছে।”

এ পর্যন্ত পৃথিবীর ২৩ দেশের ২০৪ জন ধনী ব্যক্তি, দম্পতি এবং পরিবার তাদের সম্পদের অর্ধেক কিংবা তার চেয়ে বেশি বিভিন্ন দাতব্য কাজে দেওয়ার অঙ্গীকার করেন। বিশ্বের শীর্ষ ধনী এখন অনলাইনে কেনাবেচার প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জেফ বেজোস।

তার সম্পদের পরিমাণ এখন ১৫০ বিলিয়ন বা ১৫ হাজার কোটি ডলার। তার থেকে অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে বিল গেটস, যার সম্পদের পরিমাণ ৯৫ বিলিয়ন ডলার। তার প্রতিষ্ঠিত কোম্পানি অ্যামাজন এক সময় ছিল অনলাইনে পুরনো বই বিক্রির প্রতিষ্ঠান। আর এখন তা শিগগিরই হতে যাচ্ছে পৃথিবীর প্রথম ট্রিলিয়ন-ডলার কোম্পানি- অর্থাৎ তার মূল্য হবে এক লক্ষ কোটি ডলার।

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে পোষা বিড়ালের খাবার থেকে শুরু করে বহুমূল্যবান ক্যাভিয়ার সবকিছুই কেনা যায় অ্যামাজনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর