,

প্রস্তুতি ম্যাচ নিয়ে মাশরাফি যা বললেন

news-image

স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচে সাধারণত দলগুলো নিজেদের ঝালিয়ে নেয়। ফলের অত ধার ধারে না। মঙ্গলবার কার্ডিফে বিশ্বকাপের সবশেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৯৫ রানে হেরেছে বাংলাদেশ। তবে ‘প্রস্তুতি’ বলতে যা বোঝায়, তা কম হয়নি টাইগারদের।

প্রস্তুতি ম্যাচে চওড়া ছিল লিটন-মুশফিকের ব্যাট। স্ট্রাইক বোলাররা ভালো করেছেন। অধিকন্তু সবাইকে পরীক্ষা-নিরীক্ষা করা গেছে। এ ম্যাচে ৯ জন বোলার ব্যবহার করেছে বাংলাদেশ। সব মিলিয়ে ব্যাটিং-বোলিং নিয়ে স্বস্তি, যা কিছুটা ভাবাচ্ছে তা চোট।

ম্যাচশেষে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, আমরা আয়ারল্যান্ডে কিছু ম্যাচ খেলেছি। চার সপ্তাহ এখানে আছি। আমাদের দলে কিছু চোট সমস্যা ছিল। সাকিবের পিঠে ব্যথা ছিল। পেস বোলারদের টুকটাক চোট ছিল। আমার হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল। রুবেল পাঁজরের চোট থেকে ফিরেছে। মোস্তাফিজের হাঁটুতে ব্যথা ছিল। সুতরাং এমতাবস্থায় দলের প্রস্তুতি যথেষ্ট হয়েছে। এ হার নিয়ে কোনো আক্ষেপ নেই। প্রথম ম্যাচ আর বেশি দূরে নেই। আমাদের চোট নিয়ে যত্নশীল হতে হবে।

তিনি বলেন, এ ম্যাচে ব্যাটিং লাইনআপে ওপরের সারির কয়েকজন রান পেয়েছে। আমাদের টপঅর্ডাররা নিয়মিত রান পাচ্ছে। সৌম্য গেল কয়েক ম্যাচে ভালো করেছে। আশা করছি, তারা এভাবে রান করতে থাকবে।

আজ বাদে কালই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপ। আর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। এবার দারুণ কিছু করার প্রত্যয় নিয়ে মাঠে নামবে মাশরাফি বাহিনী। তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর