,

ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তির পথে এগিয়ে চলেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তির পথে এগিয়ে চলেছে বাংলাদেশ।

আজ বুধবার সকালে জাপানের টোকিওতে দু’দেশের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

বাংলাদেশকে আগামী দিনের উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষুধা-দারিদ্র্য থেকে মুক্তির পথে এগিয়ে চলেছে বাংলাদেশ।’

এশিয়ার মধ্যে জাপানকে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের উৎস হিসেবেও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশে যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে তার মধ্যে থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারেরটি জাপানি বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।’

জাপান-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক কীভাবে আরও দৃঢ় করা যায় সে ব্যাপারে ব্যবসায়ী নেতাদের পরামর্শও চেয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার যে অবস্থানে আছে, তাতে আশা করা যায় শিগগিরই এটি দুই অংকের ঘরে পৌঁছবে।’

এর আগে গতকাল মঙ্গলবার ১২ দিনের সরকারি সফরে জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শুরুতেই জাপান সফর করছেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর