,

আন্তঃনগর ট্রেন সার্ভিস পাচ্ছে কুড়িগ্রামবাসী

news-image

রংপুর ব্যুরো : আন্ত:নগর ট্রেনের দাবিতে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে উত্তরের কুড়িগ্রাম জেলাবাসীর স্বপ্ন পুরণ হতে যাচ্ছে। কুড়িগ্রামের রমনা বাজার রেল স্টেশন থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই ও রেলের শেষ প্রান্ত চিলমারীর রমনা রেলস্টেশন ও রেললাইন পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন বিভাগীয় কর্মকর্তারা। এটি বান্তবায়ন হলে রংপুর বিভাগের আরো একটি জেলা সরাসরি ঢাকার সঙ্গে যুক্ত হবে রেলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ মে পঞ্চগড় এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চলাচলের ঘোষণা দেওয়ার পর গত মঙ্গলবার লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় কর্মকর্তারা বিশেষ ট্রলিতে করে সরেজমিনে রমনা রেল স্টেশন ও রেললাইন পরিদর্শন করে আন্তঃনগর ট্রেন চলাচলের সম্ভাব্যতা যাচাই করেন।এব্যাপারে লালমনিরহাট বিভাগীয় রেল কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন,কুড়িগ্রামের চিলমারী রমনা বাজার যেহেতু শেষ স্টেশন, সুতরাং এখান থেকে আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু করা হলে ট্রেনের রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ প্রতিটি স্টেশন থেকে যাত্রী সাধারণের ট্রেনের যাতায়াত সম্ভব হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণের ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতের সুবিধার্থে চিলমারীর রমনা বাজার রেলওয়ে স্টেশন থেকে সরাসরি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চলাচলের জোর দাবি জানিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর