,

প্রাণ ফ্রুটো ম্যাংগো ড্রিংক কারখানায় অভিযান, নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ

news-image

নিউজ ডেস্ক।। জেলার কালীগঞ্জের মুলগাঁও এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় সন্দেহের উদ্রেক হওয়ায় প্রাণ কর্তৃক উৎপাদিত ফ্রুটো ম্যাংগো ড্রিংক-এ ব্যবহৃত ভিটামিন ‘এ’ এর নমুনা সংগ্রহ করা হয়।

পরে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের একটি অফিসিয়াল ফেসবুক ‘Uno Kaliganj’ আইডিতে একটি স্ট্যাটাসে জানানো হয়, ‘কালীগঞ্জস্থ প্রাণ কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সন্দেহের উদ্রেক হওয়ায় প্রাণ কর্তৃক উৎপাদিত ফ্রুটো ম্যাংগ ড্রিংক এ ব্যবহৃত ভিটামিন ‘এ’ এর নমুনা সংগ্রহ করে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৪৬ ধারা মোতাবেক তা পরীক্ষা করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী (DG, Health, Mohakhali) তে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সোমবার দুপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দেব প্রসাদ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর