মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ ধাপে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ল আরও দুই হাজার টাকা

news-image

নিউজ ডেস্ক।। এবার চতুর্থ ধাপে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা আরও দুই হাজার টাকা করে বাড়িয়ে ১২ হাজার টাকায় উন্নীত করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে আগামী অর্থবছরের (২০১৯-২০) বাজেটে অতিরিক্ত প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এবারের বাজেটে ওই প্রস্তাব অনুমোদন হলে চলতি বছরের জুলাই থেকে ১২ হাজার টাকা করে ভাতা পাবেন মুক্তিযোদ্ধারা। একইভাবে দুই ঈদে সমপরিমাণ দুটি উৎসব ভাতা এবং ছয় হাজার টাকা বিজয় দিবস ভাতা ও তিন হাজার টাকা নববর্ষ ভাতাও পাবেন তারা। এর আগে তিন দফায় মুক্তিযোদ্ধা ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকায় উন্নীত করে সরকার।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে মুক্তিযোদ্ধাদের জন্য তিন হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। তবে এবার সামাজিক নিরাপত্তাবলয়ের আওতায় মুক্তিযোদ্ধাদের বর্ধিত ভাতাসহ অন্যান্য বিষয়ে সব মিলিয়ে চার হাজার ২৮০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। আগামী ১১ জুন জাতীয় সংসদে (২০১৯-২০) বাজেট উপস্থাপনের কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সমকালকে বলেন, মুক্তিযোদ্ধাদের যে কোনো বিষয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকার সব সময়ই আন্তরিক। এর আগে আওয়ামী লীগ সরকারই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ধাপে ধাপে ১০ হাজার টাকা করেছিল। এখন সেই ভাতা ১২ হাজার টাকায় উন্নীত করার জন্য এবারের বাজেটে প্রস্তাব করা হচ্ছে। ভবিষ্যতেও মুক্তিযোদ্ধাদের ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দেশে এখন গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৩৭৮। ভাতা পাচ্ছেন ১ লাখ ৮৭ হাজার ৯৮২ জন। সাধারণ মুক্তিযোদ্ধাদের পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরাও মাসিক ভাতা পাচ্ছেন। এর মধ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এ শ্রেণি (পঙ্গুত্বের হার ৯৬-১০০ ভাগ) ৪৫ হাজার, বি শ্রেণি (পঙ্গুেেত্বর হার ৬১-৯৫ ভাগ) ৩৫ হাজার, সি শ্রেণি (পঙ্গুত্বের হার ২০-৬০ ভাগ) ৩০ হাজার টাকা এবং ডি শ্রেণির (পঙ্গুত্বের হার ১-১৯ ভাগ) যুদ্ধাহতরা ২৫ হাজার টাকা মাসিক ভাতা পাচ্ছেন। এ ছাড়া সাত বীরশ্রেষ্ঠর পরিবারের মাসিক ভাতা ৩৫ হাজার, শহীদ মুক্তিযোদ্ধার পরিবার মাসিক ৩০ হাজার এবং মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবার ২৫ হাজার টাকা ভাতা পাচ্ছে। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক