মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের মতিন শিয়ালের মাংস বিক্রি করতো নোয়াখালীতে!

news-image

নিউজ ডেস্ক।। নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে আব্দুল মতিন (৪২) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালীর মাইজদীতে অভিযান চালিয়ে আটক করা হয়। মতিনকে পরে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মতিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাছারগাঁও গ্রামের মনোহর উদ্দিনের পুত্র। এছাড়া উদ্ধারকৃত শিয়াল শাবককে বন বিভাগের মাধ্যমে বনে ছেড়ে দেওয়া এবং জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ফেলার আদেশ দেওয়া হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, আব্দুল মতিন নোয়াখালী সুপার মার্কেটের সামনে খাঁচার মধ্যে একটি শিয়াল শাবক আটকে রেখে পাতিল ভর্তি শিয়ালের মাংস বিক্রি করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে হাতেনাতে আটক করে। পরে তিনি আদালতের কাছে দোষ স্বীকার করলে বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের ৩৪ এর ‘খ’ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর দণ্ডিত আব্দুল মতিনকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক