,

ছাত্রলীগের বিতর্কিত ১৯ জন বহিষ্কার হচ্ছেন

news-image

ক্যাম্পাস ডেস্ক।। নবগঠিত ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে বিতর্কিত ১৯ নেতাকে বহিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে বহিষ্কৃতদের পদগুলোকে শূন্য ঘোষণা করে পদবঞ্চিতদের মধ্য থেকে সক্রিয়দেরকে পদ দেওয়া হবে। গতকাল সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেন। এ ছাড়া ঢাকা বিশ^বিদ্যালয়, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটিও দ্রুত ঘোষণা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে পূর্ণাঙ্গ কমিটিকে বিতর্কিত ঘোষণা করে পুনরায় কমিটি করার দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা। গোলাম রাব্বানী বলেন, বিতর্কিত ১৬ জনের নাম প্রকাশ পাওয়ার পর তাদেরকে নির্দোষ প্রমাণ করতে সময় বেঁধে দেওয়া হয়েছিল।

তাদের মধ্যে আটজন নিজেদের নির্দোষ প্রমাণ করতে বিভিন্ন তথ্য-প্রমাণ দেখিয়েছে। এর বাইরেও বিতর্কিত আছে। সব মিলিয়ে ১৯ জনের ব্যাপারে তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ওই ১৯ জনের পদ শূন্য ঘোষণা করা হবে। সংগঠনটি বিতর্কিতদের ব্যাপারে প্রমাণ সংগ্রহ করতে গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে তাদের ব্যাপারে নিশ্চিত হয়েছে বলেও জানান রাব্বানী।

এদিকে গত ১৩ মে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকে বিতর্কিত নেতাদের বহিষ্কারের দাবিতে আন্দোলনরত পদবঞ্চিত নেতাকর্মীরা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। নতুন কমিটি ঘোষণা করা, মধুর ক্যান্টিনে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও টিএসসিতে পদবঞ্চিতদের ওপর হামলাকারীদের বহিষ্কার না করা পর্যন্ত তারা এ আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন পদবঞ্চিতদের অন্যতম মুখপাত্র এবং ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন।

অন্যদিকে ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি ঘোষণার পর প্রায় ১০ মাস পার হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি। এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, আজ রাতে (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি এক বা দুদিনের মধ্যেই ঘোষণা করা হবে। উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর