,

পঞ্চগড়ে সৎমাকে ধর্ষণ চেষ্টা, অতপর…

news-image

নিউজ ডেস্ক।। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকায় সৎ মাকে (৫০) ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমান আলী (৩২) নামে এক যুবককে সালিশের মাধ্যমে শাস্তি স্বরূপ বেত্রাঘাত ও কান ধরে উঠবস করেই ছেড়ে দেয়া হয়েছে।

গত সোমবার গভীর রাতে এই শালিস করেন তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয়রা জানায়, গত ১৭ মে ইমান আলীর মেয়ে রেনু আক্তারের প্রসব বেদনা উঠলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায় তার স্ত্রী রাশেদা খাতুন।

ওই দিনই বাড়িতে গৃহস্থালির কাজ করার জন্য ইমান আলী শালবাহান এলাকায় থাকা তার ওই সৎ মাকে নিয়ে আসে। ১৮ মে রাতে বাড়িতে কেও না থাকার সুযোগে ইমান আলী তার সৎ মাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে। পরদিন বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধিরা ইমান আলীর বাড়িতে গিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেন।

এ সময় ইমান আলী পালিয়ে যায়। ওই সৎ মাকে ওই এলাকার মুসলিম উদ্দিনের জিম্মায় রাখা হয়। পরদিন সংশ্লিষ্ট ইউপি সদস্য মহসিনুল হক রুবেল ওই নারীকে তার বাড়িতে পাঠিয়ে দেন। এসময় বিষয়টি ধাপা চাপা দেয়ার চেষ্টা করা হয়।

গত রোববার বাড়ি ফিরে ইমান আলী। পরে স্থানীয়দের চাপে সোমবার রাতে ওই এলাকার হাসমত আলী মাস্টারের বাড়িতে সালিশ বসে। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য মহসিনুল হক রুবেলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ওই সৎ মাকে ছাড়াই সালিশের মাধ্যমে ইমান আলীকে বেত্রাঘাত ও কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেয়া হয়। তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, সালিশে সর্বসম্মতিক্রমেই ইমান আলীকে এই শাস্তি দেয়া হয়েছে। সবাই সেখানে উপস্থিত ছিলেন। আমরা যা করেছি সবার ভালোর জন্যই করেছি।

তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া বলেন, এ বিষয়ে আমি কোন কথা বলতে চাচ্ছি না। এবিষয়টি আমলে না নেয়াই ভাল। তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর