,

২টি পণ্যে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিএসটিআই

news-image

নিউজ ডেস্ক।। একমাস না পেরুতেই ৫২টির মধ্যে ২টি পণ্যে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাষ্ট্রায়ত্ত মানসংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই)। মানের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় ওই ৫২টি খাদ্যপণ্যে নিষেধাজ্ঞা দিয়েছিলো বিএসটিআই। মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক। তিনি বলেন, ‘৫২টি ব্র্যান্ডের মধ্যে ৯টির লাইসেন্স বাতিল এবং বাকি ৪৭টির স্থগিত রাখা হয়েছিল। যাদের মান নিয়ে প্রশ্ন উঠেছিল তারা ইতোমধ্যেই নিজেদের সংশোধনের প্রচেষ্টা শুরু করেছে। এই পরীক্ষায় এসিআই ব্র্যান্ডের লবণ ও নিউজি ল্যান্ড ডেইরির ডুডল নুডুলস উত্তীর্ণ হয়েছে।’

৫২টি ব্র্যান্ডের পণ্য বাজার থেকে প্রত্যাহারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেয় আদালত। এরই ধারাবাহিকতায় ৫২টি ব্র্যান্ডকে কারণ দর্শানোর নোটিসও দেয় বিএসটিআই। উত্তর না আসায় ৯টি ব্র্যান্ডের লাইসেন্স বাতিল করা হয়। বাকি ৪৭টি ব্র্যান্ডের লাইসেন্স স্থগিত করা হয়।

বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক বলেন, ‘পণ্যগুলোর যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছে কোম্পানিগুলো তা সংশোধনের প্রচেষ্টা চালাচ্ছেন বলে আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। যারা সংশোধন করতে পেরেছে তাদের পণ্য পরীক্ষা করে বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হচ্ছে। নিউজি ল্যান্ড ডেইরির ডুডল নুডলসের মধ্যে ১১ শতাংশ আর্দ্রতা ছিল। যদিও বাংলাদেশের নিয়ম অনুযায়ী সেটা ১০ শতাংশের নিচে থাকার কথা। ইতোমধ্যেই তারা বিষয়টি ঠিক করেছে।’

এক সংবাদ সম্মেলনে বিএসটিআই জানায়, মার্চ ও এপ্রিলে ইফতার ও সেহরির জন্য ব্যবহৃত ২৭ ধরনের খাদ্যপণ্যের ৪০৬টি নমুনা গোপন তৎপরতার মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। ৪০৬টি নমুনার মধ্যে ৩১৩টির ফল পাওয়া গেছে, যার মধ্যে ৫২টি ব্র্যান্ডের ১৮টি নিম্নমানের রয়েছে।আর এ ৫২টি ব্র্যান্ডই বাজার থেকে তুলে নেওয়ার জন্য যৌথভাবে কাজ করছিল সরকারি সংস্থা ও মালিকপক্ষ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর