,

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার সময়ে শিক্ষক গ্রেফতার

news-image

নিউজ ডেস্ক।। খুলনার কয়রা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক ভাস্কর মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া সরদার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ভাস্কর মন্ডল (৫০) ওই এলাকার গাজীনগর গ্রামের বাসিন্দা এবং হোগলা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, ওই শিক্ষার্থী তার নানা বাড়িতে বেড়াতে এলে শিক্ষক ভাস্কর তাকে ফুসলিয়ে বামিয়া সরদার পাড়ার পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকার শুনে গ্রামবাসী গিয়ে তাকে উদ্ধার করে এবং শিক্ষককে হাতে-নাতে আটক করে পুলিশকে খবর দেয়।

কয়রা থানার উপ-পরিদর্শক এসআই নিমাই চন্দ্র কুন্ডু ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং শিক্ষককে থানায় নিয়ে যান। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, অভিযুক্তকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর