,

লাইলাতুল কদরের বিশেষ দুআটি শিখে নিন

news-image

ইসলাম ডেস্ক।। আয়েশা (রা.) হতে বর্ণিত হাদীসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, “তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল ক্বদর অনুসন্ধান করো।” (বুখারী)

উম্মুল মুমিনীন আয়েশা (রা.) থেকে বর্ণিত অপর হাদীসে এসেছে, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে, কোন রাতটি লাইলাতুল কদর তাহলে তখন কোন দুআটি পাঠ করব? তিনি বললেন, তুমি বল:

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউ-উন কারীম, তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্না ইয়া কারীম।

অর্থ: “হে আল্লাহ, আপনি মহানুভব ক্ষমাশীল। আপনি ক্ষমা করা পছন্দ করেন। অত:এব আপনি আমাকে ক্ষমা করুন।” (তিরমিযী, অনুচ্ছেদ, কোন দুআটি শ্রেষ্ঠ। তিনি বলেন: হাদীসটি হাসান, সহীহ)।

রাব্বুল আলামীন আমাদেরকে রমযানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথ মূল্যায়ন করার তাওফিক দান করুন এবং শবে কদর পাওয়ার সৌভাগ্য নসীব করুন। আমীন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর