,

‘কার্ড নিছে টিপ নিছে চাউল না দিয়ে বেড় করে দিছে’

news-image

নিউজ ডেস্ক।। কার্ড নিছে, টিপ নিছে, চাউল না দিয়ে বের করে দিছে, এভাবে কান্না জড়িত কণ্ঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া গ্রামের বাসিন্দা ভিজিএফ কার্ডধারী দুস্থ ক্বারীমা (৩৫), কল্পনা (২৫), শরীফা (৩২), রহিমা (৫৫) ও রওশন আরা (৪৫)।

তারা মঙ্গলবার (২৮ মে) দুপুুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়ার নিকট এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে যানা য়ায়, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত (২৮ মে সোমবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নে ৯০০ জন দুস্থদের মাঝে ১৩ হাজার ৫০০ কেজি ভিজিএফ এর চাউল বিতরণ করার শেষ দিন ছিল। ওই দিন অন্যান্য কার্ডধারীদের মত সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদের সামনে লাইনে দাড়িয়ে চাউল আনতে তারা। বিকেলে অন্যান্যদের মত ৬নং ওয়ার্ড সদস্য মোঃ জাকির হোসেন সাইফুল তাদের নিকট থেকে ভিজিএফ এর কার্ড জমা ও মাস্টাররুলে টিপসহি নিয়ে চাউল না দিয়ে পরিষদ থেকে তাদের বের করে দেয়।

চাউল না পেয়ে ওই সকল দুস্থরা স্থানীয় ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মাহমুদা পারভীন মুক্তার নিকট অভিযোগ করেন। মুক্তা বিষটি সংশ্লিষ্ট পরিষদের চেয়ারম্যান মোঃ আব্বাছ উদ্দিনের নিকট জানালে চেয়ারম্যান কোন কর্ণপাত না করায় কার্ডধারীদের নিয়ে মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযুক্ত চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ করেন।

এ ছাড়াও ৩নং ওয়ার্ড সদস্য মোঃ দ্বীন ইসলাম জানান, তার ওয়ার্ডেও ১ জন কার্ডধারীকে চাউল দেওয়া হয়নি। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাঈদুজ্জামান (জামান) বলেন, তার ওয়ার্ডেও অনেক কার্ডধারী চাউল পায়নি। এমনকি অনেকেই চাউল ওজনে ২-৫ কেজি করে কম পেয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য মোঃ জাকির হোসেন সাইফুল দুস্থ কার্ডধারীদের চাউল না দিয়ে বের করে দেওয়ার কথা অস্বাীকার করে বলেন, আমি কার্ড জামা নিয়েছি। মাস্টাররুলে টিপ সহি নিয়েছি। চাউল দেওয়ার দ্বায়িত্ব আমার না।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজের সাথে যোগাযোগ করা হলে, তিনি মৌখিক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন এটা কোন অভিযোগই না। বেচাড়া (চেয়ারম্যান) চাউল পাইছে কম, বাড়ী থেকে এনে দিবে? উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর