,

শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে : বাণিজ্যমন্ত্রী

news-image

রংপুর প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ পরিকল্পনা সম্পাদক মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এসময় তিনি ইফতারে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আজ মঙ্গলবার বানিজ্যমন্ত্রী রংপুর পুলিশ কমিউনিটি হলে রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর পরিচালনা অনুষ্ঠানে ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রংপুর ২ আসনের এমপি (বদরগঞ্জ-তারাগঞ্জ) আহসানুল হক চৌধুরি ডিউক, সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জিলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব টিটু, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন, জেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, দপ্তর সম্পাদক তৌহিদুর টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামানিক, জেলা মহিলা লীগের সভাপতি রোজী রহমান, সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা চৈতি, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কাকন, মহানগরের সভাপতি সাফিউর রহমান স্বাধীন, সাধারণ সম্পাদক শেখ আসিফ প্রমুখ।

অনুষ্ঠানে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা এবং জেলার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও সরকারের সফলতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন মাওলানা মহসীন আলী রেজা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর