সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থী রুমিন ফারহানা নির্বাচিত

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী রুমিন ফারহানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। যাচাই-বাছাই শেষে আজ মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. আবুল কাসেম তাকে নির্বাচিত ঘোষণা করেন।

মো. আবুল কাসেম বলেন, ‘আজ ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। যেহেতু তিনি প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’

একাদশ জাতীয় সংসদে বিএনপির পাঁচজন সংসদ সদস্য রয়েছেন। সেই হিসেবে সংরক্ষিত আসনের একটি আসনই পাবে দলটি। সেই আসনটি পাচ্ছেন রুমিন ফারহানা।

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা পেশায় আইনজীবী। আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানার রয়েছে বাকপটুতা ও ক্ষুরধার যুক্তি। দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে (অলি আহাদের মেয়ে) বেড়ে ওঠা রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। টিভি, টক শোসহ দলের বিভিন্ন সেলেও কাজ করছেন তিনি।

একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি। কিন্তু ওই আসনে উকিল আবদুস সাত্তারকে বিএনপি মনোনয়ন দেয়। তিনি ভোটে বিজয়ী হন।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর