,

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: পেছালো ৩ উপজেলার পরীক্ষা

news-image

তিনটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময় পেছানো হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।জানা যায়, ২য় ধাপে আগামী ৩১ মে গোপালগঞ্জের কাশিয়ানী, টুংগীপাড়া ও মুকসুদপুর উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও পেছানো হয়েছে। আগামী ২৮ জুন চতুর্থ ধাপের পরীক্ষার সাথে এ তিন জেলার শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি জানিয়ে ইতোমধ্যে গোপালগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। চিঠিতে বলা হয়, গোপালগঞ্জের কাশিয়ানী, টুংগীপাড়া ও মুকসুদপুর উপজেলার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৩১মে তারিখের পরিবর্তে আগামী ২৮ জুন সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৪ ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ২৪ মে এবং ৩১ মে নিয়োগের ১ম ও ২য় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩য় ধাপের পরীক্ষা ২১ জুন এবং ৪র্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট এক ঘণ্টাব্যাপী ৮০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর