,

হঠাৎ ইংল্যান্ড থেকে মাশরাফির ফোন, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ খেলতে বর্তমানে বাংলাদেশ দল রয়েছে ইংল্যান্ডে। দলের সাথে রয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। সেখান থেকেই বখাটের হাতুড়িপেটার শিকার হওয়া স্কুলছাত্রীর পাশে দাঁড়িয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ওই ছাত্রীর আইনি সহায়তাসহ চিকিৎসার সকল দায়ভার নিয়েছেন মাশরাফি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার ভোরে লোহাগাড়ায় দুই বখাটের হামলায় আহত হয়ে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই ছাত্রী। শনিবার রাতেই ছাত্রীর বাবা হামলাকারী দীননাথপাড়ার ওবায়দুর রহমান (২০) ও কাবুল জমাদ্দারের (২৫) বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেন।এর মধ্যে কাবুলকে শনিবার দুপুরেই গ্রেফতার করে পুলিশ। ওবায়দুর দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ওবায়দুরের সহযোগী কাবুল।

মাশরাফির ঘনিষ্ঠজন ও সাংসদের সমাজসেবা বিষয়ক প্রতিনিধি মো. রাসেল বিল্লাহ বলেন, সংসদের নিজস্ব অর্থায়নে ইতোমধ্যেই ওই ছাত্রীর ওষুধ কিনে দেওয়া হয়েছে এবং বিভিন্ন খাবার দেওয়া হচ্ছে। চিকিৎসার যাবতীয় ব্যয় তিনি বহন করবেন। আইনগত সহায়তার সবকিছুও তিনি করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, তিন ভাই-বোনের মধ্যে ওই ছাত্রী বড়। সে অষ্টম শ্রেণিতে পড়ে। ভিটা ছাড়া মেয়েটির পরিবারের আর কোনো জমিজমা নেই। বাবা ডেকোরেটরের দোকানের শ্রমিক।নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আ ফ ম মশিউর রহমান বলেন, ওই ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা আছে। সারতে দেরি হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর