,

লিটন-মুশফিকের ফিফটিতে এগোচ্ছে দল

news-image

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নামা ভারতকে শুরুতে চাপে ফেলে দেয় বাংলাদেশ। তুলে নেয় ১০২ রানে ৪ উইকেট। সেখান থেকে কেএল রাহুল এবং এমএস ধোনীর সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৫৯ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার এবং লিটন দাস ভালো শুরু করেন। তারা তুলে ফেলেন ৪৯ রান। এরপর বুমরাহর পরপর দুই বলে আউট হন সৌম্য এবং সাকিব। পরে লিটন এবং মুশফিকের ফিফটিকে সেই চাপ সামাল দিয়ে এগোচ্ছে বাংলাদেশ। সর্বশেষ খবর পর্যন্ত বাংলাদেশ ২৮.১ ওভারে ২ উইকেটে ১৫৮ রান তুলেছে।

লিটন দাস ৭০ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী মুশফিকুর রহিম খেলছেন ৫১ রান করে। এরআগে ২৯ বলে ২৫ রান করে জাসপ্রিত বুমরাহর বলে ক্যাচ দেন সৌম্য সরকার। পরের বলেই বুমরাহ দারুণ এক ইয়ার্কার বোল্ড হয়ে ফেরেন সাকিব আল হাসান।

বাংলাদেশের বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচের দলে নেই ওপেনার তামিম ইকবাল। সৌম্যর সঙ্গে তাই লিটন নামেন ওপেন করতে। এরআগে শুরুতে ব্যাট করে ভারতের হয়ে চারে নেমে কেএল রাহুল খেলেন ৯৯ বলে ১০৮ রানের ইনিংস। এমএস ধোনীর ব্যাট থেকে আসে ৭৮ বলে ১১৩ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর