,

ঐশ্বরিয়াকে দেখে কান্নায় ভেঙ্গে পড়লেন কাজল

news-image

বলিউডের তারকা অজয় দেবগনের বাবা অ্যাকশন পরিচালক বীরু দেবগন গতকাল না ফেরার দেশে চলে গেছেন। অ্যাকশন পরিচালক হিসেবে বলিউডে বেশ সুনাম বীরুর। বীরু দেবগনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বলিউড তারকারা।একদিকে যেমন বাবা হারিয়েছেন বলিউড তারকা অজয় দেবগন, তেমনি শ্বশুরকে হারিয়েও শোকাহত পুত্রবধূ কাজল।

সোমবার (২৭ মে) সকালে অজয় দেবগনের বাবা কিংবদন্তি অ্যাকশন ডিরেক্টর ও নির্মাতা বীরু দেবগন মুম্বাইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭বছর। গত রোববার স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে অজয়-কাজলের বাড়িতে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

এ সময় ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হওয়ার পর তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী কাজল। এ সময় কাজলকে সান্ত্বনা দেন ঐশ্বরিয়া। কাজল ও ঐশ্বরিয়ার কান্নার এই ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রী ঐশ্বরিয়ার পাশেই দাড়িয়ে আছেন অভিষেক। এ সময় ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কাজল।

বীরু দেবগনকে শেষ শ্রদ্ধা জানাতে অজয়ের বাসভবনে আরো অনেক তারকাদের ভিড় জমে। এ সময় অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সানি দেওল, ববি দেওল, অনিল কাপুর, অর্জুন কাপুর, বনি কাপুর, রেজা মুরাদ, সুনীল শেঠি, তুষার কাপুরসহ অনেকের উপস্থিতি দেখা গেছে। এছাড়া বাবা বীরু দেবগনের মরদেহ কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায় ছেলে অজয় দেবগনকে।সূত্র : হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর