,

কোমরের বেল্ট খুলে নারীকে পুলিশের, অশ্লীল জেরা, ভিডিও ভাইরাল

news-image

গোল করে চেয়ার পাতা, মাঝে দাঁড়িয়ে এক নারী। বারবার নিজের আঁচল টেনে গা ঢাকছেন। তাঁকে মাঝে রেখে চারপাশে ঘুরপাক খাচ্ছেন দুই পুলিশ সদস্য। চোখে তাদের কু নজর, আর মুখে হাসি ঠাট্টাসহ বাজে ইঙ্গিত।হঠাৎ দুই পুলিশ সদস্যের একজন কোমর থেকে চামড়ার বেল্ট খুলে সপাট সপাট আঘাত করতে থাকেন ওই নারীর শরীরে।

একবার নয় একাধিকবার তাঁকে বেল্ট দিয়ে মারা হয়। অসহায় নারী কাকুতি মিনতি করলেও কোনো পাত্তা দেননি তারা। এমন দৃশ্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িত ফরিদাবাদ পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে চলেছে প্রশাসন।সাত মাস আগে এ ঘটনা ঘটে ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ জেলায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি। এই ঘৃণ্য ঘটনায় জড়িত ছিলেন ফরিদাবাদের আদর্শনগর পুলিশ স্টেশনের সদস্যরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, নারীর কাছে তাঁর ফোন নম্বর চাচ্ছেন দুই পুলিশ সদস্য। মাঝে মাঝে গায়ে পড়ছে চামড়ার বেল্টের আঘাত।

পুলিশ জানায়, পার্কের ভেতর ওই নারী ও এক ব্যক্তিকে অশালীন অবস্থায় দেখা যায়। পুলিশ ধরতে গেলে পুরুষ ব্যক্তিটি পালিয়ে যান। দুইজনে পার্কে কী করছিলেন?-এমন প্রশ্নে ওই নারীকে মারতে মারতে ক্রমাগত জেরা করতে থাকে পুলিশ।

ভিডিওটিতে যে দুই পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয় হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে তাদের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ