,

আইনজীবী খুন : ইমাম তানভীরের ১০ দিনের রিমান্ড

news-image

নিউজ ডেস্ক।।মৌলভীবাজারের চাঞ্চল্যকর নারী আইনজীবী আবিদা সুলতানার (৩২) খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামী মসজিদের ইমাম তানভীর আলমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ইমাম তানভীরের স্ত্রী হালিমা সাদিয়া, ভাই আফসার আলম ও মা নেহার বেগমের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ দুপুরে বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাশ কুমার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আসামীদের আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে সোমবার রাতে পৈত্রিক বাড়ির পারিবারিক কবরস্থানে আইনজীবী আবিদা সুলতানার লাশ দাফন করা হয়। আজ মঙ্গলবার দুপুরে বড়লেখা থানায় নিহতের স্বামী শরীফুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার আসামী করা হয়েছে, আবিদা সুলতানাদের বাড়িতে ভাড়া থাকা স্থানীয় মসজিদের ইমাম তানভীর আলম, তার স্ত্রী হালিমা সাদিয়া, ভাই আফসার আলম ও মা নেহার বেগমকে। এছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে এ মামলায় আসামি করা হয় বলে মুঠোফোনে মানবজমিনকে জানিয়েছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জসিম উদ্দিন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী এলাকায় আবিদা সুলতানা নামের ওই আইনজীবী দুর্বৃত্তদের হামলায় নিহত হন। কিন্তু কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। গতকাল গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ শ্রীমঙ্গল উপজেলার বরুনা এলাকা থেকে ইমাম তানভীরবে আটক করে। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর