,

চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে না মারার আহ্বান

news-image

আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ট্রেনে চড়ে বাড়ি যাবেন হাজারো যাত্রী। তবে এই আনন্দ বিষাদে পরিণত হতে পারে চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে মারার মতো ঘটনায়। এমন ঝুঁকিপূর্ণ কাজ না করার জন্য সীতাকুণ্ড থানা-পুলিশ সীতাকুণ্ডে চারটি রেলস্টেশন ও আশপাশের এলাকার লোকদের সচেতন করতে প্রচারণা চালিয়েছে।

সোমবার সকাল থেকে উপজেলার সীতাকুণ্ড স্টেশন, কুমিরা, ভাটিয়ারি, ফৌজদারহাট স্টেশন ও আশপাশের বস্তি এলাকায় লোকজনকে সচেতন করতে হ্যান্ড মাইকিং করা হয় পুলিশের পক্ষ থেকে। বলা হচ্ছে, ‘চলন্ত ট্রেনে ঢিল ছুড়বেন না’।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন বলেন, ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ তাদের গ্রামের বাড়ি যাবেন। তারা যেন ঝুঁকি নিয়ে ছাদে বসে না যায়। এ ছাড়া অতিরিক্ত যাত্রী যাবে ট্রেনে, কিন্তু রেললাইন সংলগ্ন বসবাসকারী ছেলেরা নিছক খেলার ছলে ট্রেনে পাথর ছুড়লে যাত্রীরা হতাহত হন। সে জন্য তারা জনগণকে সচেতন করার চেষ্টা করেছেন। কেউ যদি চলন্ত ট্রেনে পাথর ছোড়ার মতো ধ্বংসাত্মক কাজ করে তাহলে পুলিশকে সঙ্গে সঙ্গে জানানোর আহ্বান জানানো হয়েছে। নিউজ বাংলাদেশ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর