,

সাইফউদ্দিনের বলে বোল্ড বিরাট কোহলি

news-image

ইংল্যান্ড বিশ্বকাপের মহড়া ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। কার্ডিফের সোপিয়া গার্ডেনে টস জিতে বোলিং নেন মাশরাফি। এরপর ম্যাচ মাঠে গড়াতেই শুরু হয় বৃষ্টি। খেলা শুরু হতেই শেখর ধাওয়ানকে তুলে নেন মুস্তাফিজ। পরে ঘুরে দাঁড়াতেই রোহিতকে ফেরান রুবেল হোসেন। ফিফটির সামনে থাকা বিরাট কোহলিকে পরে দারুণ এক ইয়ার্কারে বোল্ড করেন সাইফউদ্দিন।

সর্বশেষ খবর পর্যন্ত ভারত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে। রোহিত শর্মা ১৯ রান করে ফিরে গেছেন। তার আগে শেখর ধাওয়ান ১ রান করে ফিরে গেছেন। বিরাট কোহলি আউট হন ৪৭ রান করে। কেএল রাহুল এবং বিজয় শঙ্কর ক্রিজে আছেন।

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি জানান, উইকেট দু’দিন ঢাকা ছিল। শুরুতে তাই উইকেট থেকে কিছু সুবিধা পাওয়ার আশা করছেন তিনি। তাই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত তার। ভারতীয় দলে এ ম্যাচে বিজয় শঙ্কর ফিরেছেন। তবে কাঁধের ইনজুরির কারণে কেদাব যাবদের খেলা হচ্ছে না।

প্রস্তুতি ম্যাচ হলেও ভারত এ ম্যাচে ছেড়ে কথা বলবে না। কারণ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে কিউইদের কাছে বাজেভাবে হেরেছে তারা। ফেবারিট ট্যাগ নিয়ে বিশ্বকাপ খেলতে আসা ভারতের ম্যাচটা জেতা জরুরি। ম্যাচটা তাই ভারতের কাছে আর গা গরমের ম্যাচ নেই।

বাংলাদেশের অবশ্য ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বেশি চাপ নেই। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে ইংল্যান্ডে এসেছে মাশরাফিবাহিনী। তবে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিতে ভেসে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচটা তাই মাঠে গড়ালেই খুশি মাশরাফিরা। ইংল্যান্ডের উইকেটে খেলার একটা সুযোগ তারা পাবে। সঙ্গে ভালো খেলতে পারলে পাওয়া পাবে বাড়তি আত্মবিশ্বাস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ