,

মোদির শপথে ডাক পেলেন না ইমরান, পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া

news-image

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পরপরই টুইট করে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপর সরাসরি ফোন করে শুভেচ্ছা বার্তা দেন টানা দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

শুভেচ্ছাবার্তা দিয়ে সম্পর্কের তিক্ততা মেটানোর চেষ্টা করেছিলেন ইমরান খান। দুই দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশও করেন তিনি। নরেন্দ্র মোদিও ইমরানের প্রতি আহ্বান জানা শান্তির জন্য সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ার দিকে পদক্ষেপ গ্রহণের।

এই পরিস্থিতিতে অনেকের ধারণা ছিল নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে ডাক পাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু তিনি পাননি সে আমন্ত্রণ।বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারতের অন্তবর্তী রাজনীতির শিকার নরেন্দ্র মোদি। এই কারণে তিনি শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাননি পাক প্রধানমন্ত্রীকে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকা বা না থাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাশ্মীর থেকে সিয়াচিন নিয়ে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা। তিনি বলেন, পাকিস্তান বিরোধিতার নামে শান্তিবার্তা এড়িয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

২০১৪ সালে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তত্‍কালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এক্ষেত্রে ভারতের বক্তব্য হচ্ছে, সন্ত্রাস ও উন্নয়ন সংক্রান্ত কথা পাশাপাশি চলতে পারে না।

রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ মে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেক রাষ্ট্রপ্রধানদের। বঙ্গোপসাগরসংলগ্ন সাত দেশের গোষ্ঠীকে বলা হয় বিমস্টেক। এতে রয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার এবং ভুটান।

এদিকে, আমন্ত্রণ পেয়েও নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, দ্য ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী। ৩০ ও ৩১ মে সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি যাবেন সৌদি আরবে। এরপর ফিনল্যান্ড হয়ে ৭ মে দেশে ফেরার কথা রয়েছে তাঁর। ফলে এবারও নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া হচ্ছে না শেখ হাসিনার। সূত্র : এই সময়, ওয়ান ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর