,

বাঁশের বেড়ায় গৃহবন্দী পরিবার!

news-image

নিউজ ডেস্ক।। বসত ঘরের সাথে পতিত জমি। জমিতে গাছ থাকায় ছাগল-গরুসহ গৃহপালিত প্রাণী যাতায়াত করে। এতে ক্ষোভে বসত বাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে একটি পরিবারকে। এক সপ্তাহ ধরে এভাবে গৃহবন্দী হয়ে জীবন-যাপন করলেও এগিয়ে আসেনি কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ। বাধ্য হয়ে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের বাহিরচর গ্রামে।

উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের বাহিরচর গ্রামে গিয়ে দেখা যায়, বসতবাড়ির বারান্দায় বসে আছেন বাড়িতে বন্দী পরিবারের সদস্যরা। ঘরের সাথেই সামনে বাঁশের বেড়া দেয়া হয়েছে। বাড়ি থেকে বাইরে বের হওয়ার কোনো পথ নেই। বাবা-মা দুঃশ্চিন্তায় আছেন তাদের স্কুলপড়ুয়া সন্তানদের নিয়ে।

বাঁশের বেড়ায় গৃহবন্দী হয়ে পড়া পরিবার প্রধান উপেন বিশ্বাসের ছেলে কালিপদ বিশ্বাস বলেন, বাহিরচর গ্রামের সুবল ঘোষের ছেলে খোকন ঘোষ (৪০), দ্বিজেন ঘোষ (৪৫), দ্বিজেন ঘোষের ছেলে দেবশীষ ঘোষ (২৫), বীরেন ঘোষের ছেলে পারি ঘোষসহ (২০) লোকজন গত বুধবার সকাল ৮টার দিকে এসে তার বসত বাড়ির সামনে ও প্রবেশপথে বাঁশ দিয়ে আটকে দেয়। এতে তাদের (কালিপদ) সবার বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, সারাদিনই বাড়ি থেকে বের হতে পারে না কেউ। পরিবারের ৬ সদস্যের মধ্যে ২জন স্কুলে পড়ে। তারাও বের হতে পারছে না। তাদের জায়গা দিয়ে যেন না যাই তার জন্য হুমকি দিয়েছে। এক সপ্তাহ পার হয়ে গেলেও কেউ এগিয়ে আসেনি। পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিনতিপাত করছি।

প্রতিবেশী ও এলাকাবাসী অভিযোগ করেন, বাঁশের বেড়া দিয়ে কালিপদ বিশ্বাসের পরিবারের সদস্যদের গৃহবন্দী করে রাখা হয়েছে। কাজটি খুবই অন্যায়। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি। বাঁশের বেড়া দেয়ার বিষয়ে অভিযুক্ত দেবাশীষ ঘোষ ও পারি ঘোষ বলেন, আমাদের জমিতে নানা ভাবে অত্যাচার করছিল কালিপদ বিশ্বাসের গরু ও ছাগল। তাদেরকে নিষেধ করা সত্বেও ফসলসহ কিছুই রক্ষা করতে পারছিলাম না। এ কারণে ‘আমাদের জমির সীমানায়’ বাঁশের বেড়া দিয়েছি।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, এক সপ্তাহ ধরে একটি পরিবার অবরুদ্ধ। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। এখনই আমি প্রতিনিধি পাঠাচ্ছি। তারা এসে রিপোর্ট দেয়ার পর সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বালিয়াকান্দি থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়েদুল হক বলেন, বাঁশের বেড়ায় অবরুদ্ধ পরিবারের বিষয়ে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর