,

পরকীয়ায় জড়ানো মায়ের বিরুদ্ধে ছেলের মামলা

news-image

নিউজ ডেস্ক।। স্বামী জানতে পারেন স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এরপর স্ত্রীকে চেষ্টা করেন সেপথ থেকে ফিরিয়ে আনার। আর এতেই উত্তেজিত হয়ে উঠেন স্ত্রী। এক পর্যায়ে বিষয়টি বড় আকার ধারণ করে। স্ত্রীর এমন কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে একপর্যায়ে স্বামী বেছে নেন আত্মহত্যার পথ। বাবার এমন মৃত্যুর জন্য মাসহ পাঁচ জনকে দায়ী করেন ছেলে। পরে বাবাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে থানায় মামলা করেন তিনি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে। পরকীয়ায় জড়িয়ে পড়ে বাবাকে মারপিট করে আহত করার পর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মায়ের বিরুদ্ধে এই মামলা করেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহিশুরা গ্রামের দিনমজুর আবু সাইদ প্রায় ২৫ বছর আগে একই গ্রামের গোলেনুর খাতুনকে বিয়ে করেন। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে তাদের চার সন্তান রয়েছে। এ অবস্থায় গোলেনুর প্রায় এক বছর আগে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে পরকীয়ার জড়িয়ে পড়েন। বিষয়টি স্বামী আবু সাইদ জানতে পেরে স্ত্রীকে বিপথ থেকে ফেরানোর চেষ্টা করেন। আর এতেই স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন গোলেনুর।

পরকীয়ায় বিষয়টি নিয়ে গত ২৯ মার্চ রাত ৩টার দিকে নিজেদের শয়ন কক্ষে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে গোলেনুর খাতুন তার ভাই, ভাবি, বোনের সহযোগিতায় আবু সাইদকে মারধর করেন। তাদের মারধরের পর এক পর্যায়ে আবু সাইদ উত্তেজিত হয়ে কীটনাশক পান করে আত্মহত্যা করেন।

এ ঘটনায় নিহত আবু সাইদের ছেলে নুরনবী ইসলাম বাদী হয়ে ৮ এপ্রিল বগুড়া আদালতে মামলা দায়ের করেন। মামলায় গোলেনুর খাতুন, তার ভাই নজরুল ইসলাম ও ভাবি মালেকা খাতুনসহ পাঁচ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘আত্মহত্যার প্ররোচণায় অভিযোগে আদালতে দায়ের করা মামলাটি থানায় রেডর্কভুক্ত করা হয়েছে। এই মামলার আসাুমদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর