,

ঈগলের ছবি তুলে বিখ্যাত অচেনা ফটোগ্রাফার

news-image

ডেস্ক রিপোর্ট।। ভালো ছবি তিনি আগেও তুলেছেন। কিন্তু এবার এতটা আলোচনায় আসবেন তা স্বপ্নেও ভাবেননি কানাডার অ্যামেচার ফটোগ্রাফার স্টিভ বায়রো। শিকাররত এক ঈগলের ছবি কয়েকটি ফেসবুক গ্রুপে পোস্ট করে রীতিমতো বিখ্যাত হয়ে গেছেন তিনি। ধারালো হলুদ-কমলাটে ঠোঁট, এক জোড়া চোখ। তীক্ষ্ণ তার নজর। শিকার ধরার লক্ষ্যে নিবিষ্ট। দু’পাশে বিশাল ডানা মেলে জলের বুক ছুঁয়ে ক্ষিপ্র সে। এমন অবস্থায় ঈগলকে লেন্স বন্দি করেন স্টিভ। এত নিখুঁতভাবে কীভাবে ওই মুহূর্ত তিনি লেন্স বন্দি করলেন, তা জানতে চাইছেন সবাই।

বিবিসি জানিয়েছে, চলতি বছর মে মাসের শুরুর দিকে কানাডায় এই ছবিটি তোলেন স্টিভ। প্রায় ১০ বছর ধরে ‘অ্যামেচার ফটোগ্রাফি’ করছেন তিনি। ‘বছর খানেক আগেও একবার ঈগলের এমন মুহূর্ত ক্যামেরায় ধরতে চেয়েছিলাম। কিন্তু পারিনি,’ জানিয়ে স্টিভ বলেন, ‘সে বার ছবি তোলার আগেই বুঝেছিলাম আমার পজিশন ঠিক নেই। যা চাইছি সেই ছবি তুলতে পারব না।’

তবে দ্বিতীয়বার আর সুযোগ হাতছাড়া করেননি তিনি, ‘এবার জলের পাশে অনেকক্ষণ বসেছিলাম ক্যামেরা নিয়ে। তারপর ঈগলটা আসতেই জলের ধারে একটি পাথরে ভর দিয়ে প্রায় শুয়ে পড়ে ছবিটা তুলি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর