,

এক সপ্তাহে শ্রীমঙ্গলে তিনটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক।। সাত দিনের ব্যবধানে তিনটি শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শ্রীমঙ্গল উপজেলার পৃথক জায়গা থেকে এই সাপগুলো উদ্ধার করা হয়। সোমবার ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার বাসা থেকে একটি সাপ উদ্ধার করা হয়। সাপটি সাড়ে ৬ ফুট লম্বা বলে জানিয়েছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ ছাড়াও গত ২০ মে ও ২৩ মে পৃথক জায়গা থেকে অপর দুটি সাপ উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘সঙ্খিনী সাপটিকে ঘরের ভেতরে দেখতে পেয়ে বাসার মানুষ আমাদের খবর দিলে আমরা উদ্ধার করে নিয়ে আসি। সাপটি পুরোপুরি সুস্থ আছে। আমরা শিগগিরই সাপটি অবমুক্ত করে দেবো। বনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে সাপসহ বিভিন্ন প্রাণী প্রায়ই বন ছেড়ে লোকালয়ের কাছাকাছি চলে আসে। এ জন্য বনের পরিবেশ রক্ষা করতে হবে সবাই মিলে।’ শঙ্খিনী বা ভোতালেজ কেউটে বা ডোরা কাল কেউটে বা ডোরা শঙ্খিনী বলা হয়ে থাকে। এটি এলাপিডি পরিবারভুক্ত এক প্রকার বিষধর সাপ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর