,

ভারতীয় ইনিংসের শুরুতেই মোস্তাফিজের আঘাত

news-image

স্পোর্টস ডেস্কঃ কার্ডিফে যেন রোদ বৃষ্টির লুকোচুরি শুরু হয়েছে। এই বৃষ্টি নামছে, আবার বন্ধ হচ্ছে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুই বল পেরোতেই বৃষ্টিতে খেলা বন্ধ করে দিতে হয়।

তবে একটু বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে ম্যাচ। নিজের দ্বিতীয় ওভারে এসেই উইকেটের দেখা পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে (১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন কাটার মাস্টার।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৭ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন বিরাট কোহলি। রোহিত শর্মা ৩ রান নিয়ে ব্যাটিং করছেন।

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির কারণে। এই ম্যাচেও বৃষ্টি যেভাবে বাগড়া দিচ্ছে, তাতে টাইগারদের প্রস্তুতিটা ভালোভাবে শেষ হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।

৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিশ্বকাপে মূল লড়াই শুরু হবে ২ জুন। সেদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর