,

মক্কার মসজিদের সাবেক ইমাম চান না নারী-পুরুষের মাঝখানে পর্দা

news-image

নিউজ ডেস্ক।। মসজিদে নামাজ পড়ার সময় নারী-পুরুষের মাঝখানে পার্টিশন কিংবা পর্দার বিরোধিতা করেছেন মক্কা শরিফের সাবেক ইমাম শেখ আদিল আল-কালবানী। সৌদি ব্রডকাস্টিং ক্রপের সঙ্গে আলাপকালে আল-কালবানী বলেন, ‘এই ধরনের পৃথকীকরণ রীতি মহানবী হজরত মুহাম্মদ (সা.)’র আমলে ছিল না।’ কালবানীর দাবি, এই ব্যবস্থার সঙ্গে ইসলামের ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই।

‘দুঃখজনকভাবে মসজিদে, প্রার্থনার স্থানে আমরা এখন ভ্রান্ত ধারণায় আছি। তারা (নারীরা) পুরুষের থেকে সম্পূর্ণ আলাদা থাকে। তাদের দেখতে পায় না, শুধু মাইকের শব্দ শুনতে পায়। যদি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তারা বুঝতে পারবে না কী হচ্ছে।’

হজরত মুহাম্মদ (সা.)’র আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেই সময়ে পুরুষেরা সামনে নামাজ পড়ত। নারীরা থাকতো পেছনে। কোনো পার্টিশন থাকতো না। এমনকি পর্দাও থাকতো না। আর এখন আলাদা রুম করা হয়। কোথাও আসল মসজিদের থেকে দূরে রাখা হয়। আমার বিশ্বাস নারীদের প্রতি এটা এক ধরনের ঘৃণা।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর