,

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলার কথা বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর। বাংলাদেশের দুইটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে।

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো বৃষ্টির কারণে। আজ (মঙ্গলবার) নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে টাইগাররা। কিন্তু এ ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

গত ম্যাচে টস অনুষ্ঠিত না হলেও এই ম্যাচে টস হয়েছে । টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমেছে ভারত।

মোস্তাফিজুর রহমান বোলিং উদ্বোধন করেন। কিন্তু মাত্র দুই বল খেলা হওয়ার পরই বৃষ্টির কারণে মাঠ ছাড়তে হয় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা আর শিখর ধাওয়ানকে। বিনা উইকেটে ৪ রান নিয়ে নামবে ভারত। খেলা পুনরায় শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪.১০ মিনিটে।

৩০ মে পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিশ্বকাপে মূল লড়াই শুরু হবে ২ জুন। সেদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর