,

মাকে বাঁচাতে ৬ বছরের শিশুর আপ্রাণ চেষ্টা

news-image

ডেস্ক রিপোর্ট।। বাবা ছেড়ে চলে গেছে। মা হাসপাতালে ভর্তি। অসুস্থ মায়ের খাওয়ার মত কিছু নেই। মাকে খাওয়াতে তাই মানুষের কাছে হাত পাতছে ৬ বছরের এক শিশু। খবর এনডিটিভির।

এই ঘটনা ভারতের কর্ণাটকের কপাল জেলায়। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত এ সপ্তাহ থেকে মায়ের মুখে খাবার তুলে দিতে ভিক্ষা করছে ওই শিশু।

ভাগ্যশ্রী নামের ওই শিশু সাংবাদিকদের বলেছে, বাবা নেই, আমি চাই আমার মা ভাল হয়ে উঠুক। আর আমার কাছে কোন টাকা নেই তাই মাকে বাঁচাতে ভিক্ষা করছি। ভাগ্যশ্রী ওই হাসপাতালে বিভিন্ন লোকের কাছে সাহায্য হিসেবে যা পাচ্ছে তা দিয়ে তার মাকে খাওয়াচ্ছে। এছাড়া ৬ বছরের ওই শিশু তার মায়ের সেবা করাসহ তার মাকে পরিস্কার-পরিচ্ছন্ন করছে। এ ঘটনা ওই হাসপাতালের সবার মাঝে ছড়িয়ে পড়ে।

ওই হাসপাতালের অনেকে ব্যাপারটি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে। এক পর্যায়ে ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতর বরাবরও পৌছায় এ ঘটনার খবর। মুখ্যমন্ত্রীর দফতর থেকে নারী ও শিশু কল্যাণ বিভাগকে শিশুটির ও তার মায়ের দেখভালের নির্দেশ দেন। জানা যায়, ওই শিশুটির ও তার মায়ের দেখভালের দায়িত্ব নিয়েছে নারী ও শিশু কল্যাণ বিভাগ। এছাড়া শিশুটির পড়ালেখার খরচও চালাবে ওই বিভাগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর