মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজেকে ডক্টরেট দাবি করে ট্রলের শিকার শাকিব খান (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদকঃ ঢালিউডে বর্তমানের সেরা নায়ক শাকিব খান। আজ ২৮ মে তিনি ক্যারিয়ারের ২০ বছরে পা রাখলেন। এমন একটি বিশেষ দিনেই কী না তিনি ভাইরাল হলেন নেট দুনিয়ায়। সেটাও হাসির খোরাক যোগানো বক্তব্যে।

সম্প্রতি একটি ফ্যাশন হাউজের সেহরি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান। সেখানে তার মুক্তি প্রতিক্ষীত ছবি ‘পাসওয়ার্ড’ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি নিজেকে সিনেমাতে ডক্টরেট ডিগ্রিওয়ালা বলে মন্তব্য করেন। নিজের অভিজ্ঞতাকে তুলে ধরতে গিয়েই নায়ক এই মন্তব্য করেন। কিন্তু বেরসিক অনলাইনবাসী সেটাকেই হাসির খোরাক করে নিয়েছে। যার ফলে সেই মন্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়েছে হাসির রোল।

অনুষ্ঠানে শাকিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমি শাকিব খান, বাংলাদেশ কেন আমাকে যদি সুন্দরবনেও ছেড়ে দেওয়া হয়, সিনেমার পোকা যেহেতু আছে, আর আমি যেহেতু জানি, আমি যেহেতু এই বিষয়ে ডক্টরেট করা, সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা আমি বানিয়ে দেখাতে পারব।’ শাকিব আরও বলেন, ‘এই পাসওয়ার্ড দেখে ইনশাল্লাহ সবাই বলবে যে ইয়েস, ‘এইটা আমাদের বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা ভিরাট ছবি পাসওয়ার্ড।’’

অতি আত্মপ্রশংসায় দুষ্ট কথামালা ও মুখভঙ্গির সঙ্গে শাকিবের ভুল উচ্চারণের এই বক্তব্যের বেশ কয়টি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেগুলো নিয়ে অনেকেই ট্রল করছেন দেশের শীর্ষ নায়ককে। তবে শাকিব খান ভক্তরা বরাবরের মতোই এই ভিডিওটিকে ছবির প্রচারণা হিসেবেই দেখছেন।

এই বক্তব্যে শাকিব খান তার অভিনীত ‘নোলক’ ছবিটি নিয়েও কথা বলেন। ‘নোলক’ নিয়ে সাংবাদিকদের এক বক্তব্যে শাকিব বলেন, ‘নোলকও পাসওয়ার্ডের মতো ভালো ছবি। কিন্তু আমি চাইনি ছবিটি এই ঈদে আসুক। আমার প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। আমি তাদের মধ্যে প্রতিযোগিতা চাই না।’

এদিকে, ‘পাসওয়ার্ড’র প্রচারণার অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শাকিব খান। আজ মঙ্গলবার, ২৮ মে শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম লুক সংবলিত ফ্রেম প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার Profile Picture এ PASSWORD-এর Frame Add করে নিন।’

মোহাম্মাদ ইকবাল ও শাকিব খান প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। এই ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। ছবিটি নির্মাণ করেছেন মালেক আফসারী। ভাইরাল হওয়া শাকিবের সেই ভিডিওআমিশাকিব খান সুন্দরবনে বসেও আমি বিশ্বমানের সিনেমা বানাতে পারবো

https://www.facebook.com/24binodonbd/videos/1307729712727082/

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক