,

অ্যাম্বুলেন্স দেয়নি হাসপাতাল, মায়ের কোলেই শিশুর মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ প্রচণ্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল ছোট্ট শিশুর। সেজন্য তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা-মা। কিন্তু সেখানে ছেলের সুস্থ হয়ে ওঠা তো দূরের কথা। বরং বাবা-মাকে ফিরে আসতে হল ছেলের মৃতদেহ কোলে নিয়ে। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরে।

সংবাদ সংস্থা এএনআইকে মৃত শিশু আফরোজের বাবা জানান, ছেলেকে দেখার পরেই হাসপাতালের চিকিৎসকরা লক্ষ্ণৌতে নিয়ে যেতে বলেন। আমরা তাদের একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিতে বলি। কিন্তু তারা কোন অ্যাম্বুলেন্স দিতে রাজি হয়নি।

অথচ সে সময় হাসপাতালের বাইরে তিনটি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল। তারপরেও একটা অ্যাম্বুলেন্স তাদের ব্যবস্থা করে দেয়া হয়নি। শিশুটির বাবা-মায়ের কাছেও সে সময় পর্যাপ্ত টাকা ছিল না যে, তারা বাইরের কোন গাড়ি ভাড়া করবেন।

আফরোজের মা বলেন, আমার ছেলের খুব জ্বর ছিল। আমরা বাড়িতে ওকে সামান্য ওষুধ দিয়েছিলাম। কিন্তু অবস্থা খারাপের দিকে যাওয়ায় এখানকার জেলা হাসপাতালে নিয়ে আসি। ছেলেকে এখানে ভর্তি করেছিলাম। কিন্তু ডাক্তাররা ওকে অন্য কোথাও নিয়ে যেতে বলে। তারা আমাদের কোন ধরনের সুযোগ সুবিধাও দেয়নি।

মৃত সন্তানকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতেই তিনি বলেন, আমরা অ্যাম্বুলেন্সের চালক আর হাসপাতালের কর্মীদেরও অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের কাছে বেশি টাকা নেই। যা আছে সেগুলো নিয়ে যেন আমার ছেলেকে অন্য হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তারাও আমাদের কথা শোনেনি। এখানে সে সময় তিনটা অ্যাম্বুলেন্স ছিল।

গাড়ির ব্যবস্থা করতে না পেরে ছেলেকে নিয়ে পায়ে হেঁটেই যাচ্ছিলেন তারা। মাঝপথে মায়ের কোলেই মৃত্যু হয় ছোট্ট শিশুটির। এ বিষয়ে জেলা হাসপাতালের ট্রমা সেন্টার অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের এক কর্মকর্তা বলেন, শিশুটির শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় আমরা তাকে লক্ষ্ণৌ নিয়ে যেতে বলি। কিন্তু তার বাবা-মা আমাদের বলেন, তারা তাদের ছেলেকে অন্য কোথাও নিয়ে যাবেন। এরপর তারা বেরিয়ে যান। তারা আর ফিরে আসেননি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো